• Contact
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Free VPN
Easyworknet
No Result
View All Result
  • Login
  • Contact
  • Home
  • Business
    • Cryptocurrency
    • Home Improvement
    • Finance
    • Insurance
    • Digital Marketing
  • Technology
  • Lifestyle
    • Relationships
    • Food
  • Health
    • Fitness
    • Exercise
    • Skin Care
    • Sleep and Rest
  • Education
  • Travel
  • Fashion
  • Game
  • Law
  • Career
  • Contact
  • Home
  • Business
    • Cryptocurrency
    • Home Improvement
    • Finance
    • Insurance
    • Digital Marketing
  • Technology
  • Lifestyle
    • Relationships
    • Food
  • Health
    • Fitness
    • Exercise
    • Skin Care
    • Sleep and Rest
  • Education
  • Travel
  • Fashion
  • Game
  • Law
  • Career
No Result
View All Result
Morning News
No Result
View All Result

ভারতের অলৌকিক ও রহস্যময় ৫টি মন্দির

Sambit Barua by Sambit Barua
7 years ago
in News
Reading Time: 1 min read
0
ভারতের অলৌকিক ও রহস্যময় ৫টি মন্দির

Article Summary

Toggle
  • কামরূপ  কামাখ্যা
  • করনি মাতা  মন্দির
  • মেহেন্দিপুর বালাজি মন্দির
  • কাল ভৈরব মন্দির
  • কন্যা কুমারী  দেবী মন্দির

ভারতবর্ষ তার ধার্মিক সুখ্যাতির জন্য বিশ্বে প্রসিদ্ধ । ধর্ম , ভক্তি ও বিভিন্ন চমৎকারে লীলাক্ষেত্র  আমাদের দেশ। বিশ্বাসেই মেলে ভগবান। এখানে এমন অনেক মন্দির আছে যার রহস্য উদ্ঘাটন করা বিজ্ঞানীদের পক্ষেও সম্ভব নয় ।  এখানেই বিষ্ণু অবতীর্ণ হন কৃষ্ণ  রূপে । এখানেই ঘটে সাইবাবার অলৌকিক লীলা। এখানেই রামকৃষ্ণর দর্শন হয় মা কালীর ।   হিন্দিতে একটি প্রবাদ আছে ‘ মন হ চঙ্গা, ত কঠতি উথ গঙ্গা  ‘। ভারতের মন্দিরে  মন্দিরে  লুকিয়ে আছে এমনি অনেক রহস্য ।

কামরূপ  কামাখ্যা

উত্তর পূর্ব ভারতের আসামের গুয়াহাটির নিকট নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দির  অবস্থিত । পুরানে কথিত আছে মহাদেব  যখন মা সতীর  মৃতদেহ কাধে নিয়ে তাণ্ডব করছিলেন তখন বিষ্ণু নিজের চক্র  দিয়ে মা সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন । মা সতীর দেহ খণ্ড  যেখানে যেখানে পরে সেইসব স্থান গুলি শক্তিপীঠ হয়ে উঠে । তার মধ্যে প্রসিদ্ধ কামরূপ কামাখ্যা । এখানে দেবীর  যোনি দেশ  পড়েছিল । যোনিদেশ পড়েই  পাথরে রুপান্তরিত   হয়েছে । এই পাথরই  দেবী কামাখ্যা ।  দেবীর কোন মূর্তি নেই । দেবীর অধিষ্ঠান যোনি গহ্বরে।

কথিত আছে কেউ যদি এই শিলা স্পর্শ করে তাহলে দেবত্ব লাভ করে ।  নিল্কুট  পাহাড়ের উপর যেখানে দেবীর যোনি দেশ পরেছিল তার নাম  কুজিকা। এই মন্দিরে  আশ্চর্য  চমৎকার  হয় আষাঢ় মাসের  কৃষ্ণপক্ষের  অম্বাবুচির সময় । তিন দিন ধরে মেলা  চলে কামাখ্যায় । তিন দিন ধরে বন্ধ থাকে মার মন্দির ।  ঐ সময় মার যোনি দেশ থেকে  রক্তক্ষরণ হয় । লাল কাপড়  দিয়ে ঢাকা থাকে ঐ স্থান । আরও   আশ্চর্য  ব্যাপার হল মন্দিরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় ঐ সময়  ।  এই মন্দিরে সবার কামনা পূরণ হয় তাই এই মন্দিরের নাম কামরূপ কামাখ্যা ।

Related image

করনি মাতা  মন্দির

ভারতের উত্তর প্রান্তে রাজস্থান  সংস্কৃতি ও ধার্মিক আস্থার  নগরী । বিকানের থেকে ৩০ কিলি মিটার  দূরে  দেশনক শহরে কারনি মাতার মন্দির অবস্থিত । রাজস্থানের একটি প্রসিদ্ধ তীর্থ স্থান । এই  মন্দিরের দর্শনার্থীরা মার দর্শনএর সাথে হাজার হাজার  ইদুরের দর্শন পান । অতি আশ্চর্য জনক দৃশ্য । মন্দিরের চারিদিকে হাজার হাজার ইঁদুরের সমাগম ।  দর্শনার্থীরা মার পূজার  জন্য ভোগ ও ইঁদুরদের জন্য লাড্ডু ও দুধ নিয়ে আসে  । দু রঙের ইঁদুর দেখা যায় ।বেশির ভাগ কালো ইঁদুর দেখা যায় তবে সাদা ইঁদুরের দর্শন পাওয়া  খুব বিরল । কথিত  আছে সাদা ইঁদুরের দর্শন যে পায় তার মনকামনা পূরণ হয় ।  কিন্তু একটা  প্রশ্ন  থেকেই যায় এত ইঁদুর কোথা থেকে আসে  ।

কথিত আছে কারনি মাতা   ১৪৪৪ সালে ৭  আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে  আবির্ভূত হন । বলা হয় মা দুর্গার  প্রতিরূপ মা কারনি দেবী  । মা যে গুহায় ধ্যান মগ্ন হতেন সেখানে ওনার শরির   যতীর লিঙ্গ  রূপে অধিষ্ঠান হয় । এখন  ঐ স্থান  মার মন্দির । কারনি মাতার বিবাহ হয় দেকাজির  সাথে । কিন্তু মা  কুমারী হয়েই থাকেন । মার  মর্জিতেই  ছোট বোন বাইর সাথে ওনার স্বামীর  দ্বিতীয় বিয়ে হয় । তারপর মার ছোট বোনের  চার সন্তানের জন্ম দেন । মা যখন ধ্যান মগ্ন হতেন   এই সন্তানেরা মার সেবা করতেন । আজও এই পরম্পরা চলে আসছে । এই জন্য তাদের বারিদার বলা হয় । ইঁদুর নিয়ে একটি কাহিনী কথিত আছে ।  মার ছোট বোনের ছোট সন্তানের নাম ছিল লক্ষণ রাজ । মার  সবচাইতে প্রিয়  পুত্র ছিল।  কিন্তু কুয়ায় পরে তার মৃত্যু হয় । মা তপস্যা করে যমের কাছ  থেকে তার প্রাণ ফিরিয়ে দিতে বল্লেন । যম লক্ষণের প্রাণ ফেরত দিল কিন্তু মনুষ্য রূপে নয় ইঁদুর রূপে । কথিত আছে মা কারনির বংশজ মৃত্যুর পর ইঁদুর রূপে জন্ম গ্রহন করে  এই মন্দিরে থেকে যায় । এত ইঁদুর থাকা সত্যে ও এই মন্দিরের প্রসাদ খেয়ে কারোর কোনোদিন ক্ষতি হয় নি । এই ইদুরেরা মন্দির প্রাঙ্গন ছেড়ে বাইরে কোন দিন বের হয় না। এরা  দর্শনার্থীদের কোন ক্ষতি করে না ।  যদি কোন ইঁদুর কারোর পায়ের উপর দিয়ে যায় তাহলে সেটা শুভ সংকেত মানা হয় ।

মেহেন্দিপুর বালাজি মন্দির

রাজস্থানের তসার জেলায় অবস্থিত মেহেন্দিপুর বালাজি মন্দির ।  এই মন্দিরে এমন কিছু রহস্য আছে যার ব্যাখ্যা বৈজ্ঞানিকের কাছে ও নেই । এই মন্দিরে পূজিত বালাজি মহারাজ হলেন রাম ভক্ত  হনুমানজি । ওনার সঙ্গে আছেন প্রেত রাজ সরকার  ও কোতওয়াল   ভৈরব । প্রেত  রাজা ভুতদের দণ্ড দেন । ভৈরব  মহাদেবের আরেক রুপ । কথিত আছে প্রেত রাজা ও বালাজি মহারাজ আরাবল্লি  পর্বতে  প্রকট  হয়েছেন  ভূত , পিশাচ ও ব্ল্যাক মেজিকের হাত থেকে মানুষকে রক্ষা করতে । ভূত পিশাচ আক্রান্ত রোগীদের সুস্থ করে তোলেন এই মন্দিরের পুরোহিতেরা।  এই মন্দিরে প্রবেশ করলে  এমন কিছু দৃশ্য চোখে পরে যা দেখে আত্মা কেপে উঠে । কোন  মানুষকে যখন অশুভ  শক্তি নিজের বশে করে নেয়  তখন তাদের এই মন্দিরে নিয়ে আসা হয় । মন্দির প্রাঙ্গনে ঢুকতেই তাদের বীভৎস চীৎকার  শুরু হয় এবং তারা আপনা আপনি  তাদের ভিতরের অশুভ শক্তির  কথা বলতে থাকে । এই দৃশ্য  অত্যন্ত ভয়াবহ ।

কিছু মানুষদের শিকল  দিয়ে বেধে রাখা হয় । আরও আশ্চর্য ব্যাপার হল যখন মন্দিরে সকাল সন্ধায় আরতি শুরু  হয় তখন  অশরীরী  আক্রান্ত মানুষেরা এসে জড়ো হয় । যাদের শিকল দিয়ে বেধে রাখা হয় তারা আপনা আপনি  উল্টো  হয়ে ঝুলে যায় ।   রোগী যদি  মহিলা হয় তিনি উলটে  থাকা  সত্যেও তার শরীরের কাপড় উল্টোয় না । বালাজি মহারাজের পূজার পর দুটি লাড্ডু   প্রসাদ রূপে দেওয়া হয় ঐ প্রসাদ রোগীকে খাওয়ানো হয় । তারা সুস্থ হয়ে আপনা আপনি বালাজি মহারাজের জয় বলতে থাকে ।  হানুমান চালিশার একটি লাইন  মনে পরে গেল “ ভূত পিশাচ নিকট নাহি আবে , মাহাবির যব  নাম শুনাবে “ । এই মন্দিরে  আস্তে হলে মাছ ,মাংস, মদ্যপান, পেয়াজ ও  রসুন  খাওয়া যায় না । স্থানীয়দের কথায়  বাড়ি থেকে বেরবার আগে বালাজি মহা  রাজের কাছে প্রার্থনা করতে হয় যাতে  দর্শনার্থী  সুস্থ  শরীরে  বাবার দর্শন পায় । ঠিক একইভাবে  বাড়ি ফেরার জন্যও,  তারপর এক মুহূর্ত ঐ জায়গায় থাকতে নেই। সাধারণত আমরা পুজ করে বাড়ি প্রসাদ নিয়ে আসি । কিন্তু এই মন্দিরে ক্ষেত্রে ঠিক তার উল্টো , বাবার মন্দিরের প্রসাদ সেখানেই খেয়ে  আসতে হয়  এবং যদি কিছু  প্রসাদ বাকি থাকে তা মন্দিরের বাইরে পশু-  পাখিদের দিয়ে দিতে হয় । এমনকি  সঙ্গে নিয়ে যাওয়া  ক্রিম ও  পাউডার পর্যন্ত  বাড়ি ফেরত আনতে নেই । আরেকটি  প্রয়োজনীয় তথ্য এই মন্দির সম্পর্কে এই মন্দিরে প্রবেশ করার পর কেউ যদি  পিছন থেকে ডাকে তাহলে পিছন ফিরে তাকাতে নেই ।  কারন সেই  ডাক  কোন পরিজনের নয় অতৃপ্ত আত্মাদের । অশুভ শক্তি  সবসময় কাউকে না কাউকে বশ করার জন্য উদবিগ্ন হয়ে থাকে ।

Image result for কাল ভৈরব মন্দির

কাল ভৈরব মন্দির

মধ্যপ্রদেশে  অবস্থিত উজ্জয়িনি  শহর থেকে ৮ কিলোমিটার দূরে কাল  ভৈরব মন্দির অবস্থিত । পুরানে কথিত আছে মহাদেবের রক্ত থেকে  ভৈরব এর জন্ম । এই  রক্ত দুটি ভাগে বিভক্ত হয় । একজন বটুক ভৈরব এবং  অন্যজন কাল ভৈরব । বটুক ভৈরব মহাদেবের বাল্যরূপ  । কাল ভৈরব মহাদেবের যুবকরূপ । ব্রহ্মদেবের অহঙ্কার মোচনের জন্য  কাল ভৈরব ব্রহ্মার পঞ্চম মস্তিস্ক ছেদন করেন । তখন বাবার উপর  ব্রহ্মহত্যার পাপ লাগে । তার  প্রায়শ্চিত্ত করতে   তিনি অবন্তিকায়  আসেন । শিপ্রা  নদীতে স্নান করে তপস্যায় বসেন । তারপর মহাদেবের ব্রহ্মহত্যা থকে মুক্তি পান ।এই স্থান পরবর্তী কালে কাল ভৈরব মন্দির হয় । এই মন্দিরের চমৎকার হল কালভৈরবকে   ভোগ হিসাবে দর্শনার্থীরা মদ   অর্পণ  করে  ।

বাবা ঐ মদ পান করেন ।কি করে এটা  সম্ভব এক মাত্র ভৈরবনাথ জানেন । ভৈরবনাথকে যখন ভোগ নিবেদন করা হয়  তখন তিনি ঐ মদ পান করেন । কথিত আছে নিবেদিত ভোগকে বিশেষ ভাবে মন্ত্রপূত করা হয় ।  তারপর বাবাকে পান করান হয় । কথিত আছে ভৈরবনাথ যদি মদ পান করেন তাহলে দর্শনার্থীর মনবাসনা পূর্ণ হয় ।

শনির দশা থেকে মুক্তি পাবার  একমাত্র উপায় এই  কা ভৈরব -এর পূজা । যেভাবে সব দেবতাদের পূজার দিন নিশ্চিত থাকে  সেভাবে ভৈরবনাথের পূজার দিন  রবিবার ও মঙ্গল বার । কাল ভৈরব -এর এই মন্দিরকে  তান্ত্রিক পীঠও বলা হয় । ভৈরবনাথ প্রতি বিশ্বাসই দর্শনার্থীদের টেনে  নিয়ে আসে  এই মন্দিরে ।

Image result for kanya kumari devi mandir

কন্যা কুমারী  দেবী মন্দির

দক্ষিণ ভারতের কন্যা  কুমারীতে তিনটি সমুদ্রের  মিলন স্থলে মা পার্বতীর  এই  মন্দির অবস্থিত । এখানে মা পার্বতীর কুমারি রূপে বিরাজমান  ।  আরব  সাগর , বঙ্গপোসাগর ও ভারত সাগরের মিলন স্থলের প্রাকৃতিক  সৌন্দর্য  অত্যন্ত আকর্ষণীয় ।এই মন্দিরে পুরুষ দর্শনার্থীদের কোমর  থেকে উপরের বস্ত্র ত্যাগ করে মন্দিরে প্রবেশ করতে হয় ।  পুরানে কথিত আছে   মা পার্বতী দেবাদিদেব  মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য এখানে তপস্যা করেন । মহাদেব মার তপস্যা প্রসন্ন হয়ে  মা পার্বতীকে বিবাহের   প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু  এদিকে  বানাসুর নামে এক অসুর দেবতা ও মর্তবাসিদের  জীবন দুর্বিষহ করে তোলে, ব্রহ্মার বর অনুযায়ী একমাত্র কুমারি নারী তাকে সংহার করতে পারবে । অন্যদিকে মার বিবাহের আয়োজন চলছে । কিন্তু এই বিবাহ হলে বানাসুরকে  সংহার করা সম্ভব নয় । তাই দেবতারা নারদ  মুনির  পরামর্শে  বিবাহের সময়  নির্ধারণ করেন । শেষ রাত্রে বিবাহের সময় নির্ধারণ করা হয় । মহাদেব সময় অনুযায়ী দেবীকে বিবাহের উদ্দেশে  যাত্রা শুরু করলেন । যখন তিনি বাল্যকাপুরম পৌঁছান তখন নারদ মুনি এক মোরগের বেশ  ধরে উচ্চস্বরে চিৎকার শুরু করেন। ঐ আওয়াজ শুনে মহাদেব ভগ্ন হৃদয়ে  চলে যান  । তখন মা পণ করেন তিনি চিরকুমারী হয়ে থাকবেন।   বিবাহের জন্য  যে  চাল  ও ডাল   আনা হয়েছিল তা এই সমুদ্র তটে ফেলে দেওয়া হয় । পরে এই চাল ডাল কাঁকড়ে রূপান্তরিত হয় ।

আজও এই সমুদ্র তটে চাল ও ডালের আকারে ছোট ছোট পাথর দেখা যায় । দেবীর নামেই এই স্থানের নাম কন্যাকুমারী । এই দিব্য কাহিনীর সাক্ষী হয়ে আছে এই  সমুদ্র তট ।

Post Views: 4,243

READ ALSO

tgame

US safety body probe Tesla on in-car gameplay

December 23, 2021
COVID Variants: How Worse Can The Mutants Get?

COVID Variants: How Worse Can The Mutants Get?

June 29, 2021
cargo ship sunk by sri lanka after weeks of fire alarms environmental crisis

Cargo Ship Sunk by Sri Lanka After Weeks of Fire Alarms Environmental Crisis

June 5, 2021
Anthony Fauci Does Not Believe the Lab Leak Theory of Coronavirus

Anthony Fauci Does Not Believe the Lab Leak Theory of Coronavirus

May 28, 2021
Previous Post

A Step by Step Guide to Good Digital Parenting

Next Post

How to Remove Duplicate Emails from Outlook

Sambit Barua

Sambit Barua

Related Posts

tgame
Mobile and Apps

US safety body probe Tesla on in-car gameplay

December 23, 2021
COVID Variants: How Worse Can The Mutants Get?
News

COVID Variants: How Worse Can The Mutants Get?

June 29, 2021
cargo ship sunk by sri lanka after weeks of fire alarms environmental crisis
News

Cargo Ship Sunk by Sri Lanka After Weeks of Fire Alarms Environmental Crisis

June 5, 2021
Next Post
How to Remove Duplicate Emails from Outlook

How to Remove Duplicate Emails from Outlook

airpollution

Impact of Indoor Air Pollution & 4 Ways to Stay Healthy

unlock-pdf

Systools pdf Unlocker Quick: Password Remover or Bypass Tool

  • Contact
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Free VPN

Easyworknet © Copyright 2026, All Rights Reserved.

No Result
View All Result
  • Contact
  • Home
  • Business
    • Cryptocurrency
    • Home Improvement
    • Finance
    • Insurance
    • Digital Marketing
  • Technology
  • Lifestyle
    • Relationships
    • Food
  • Health
    • Fitness
    • Exercise
    • Skin Care
    • Sleep and Rest
  • Education
  • Travel
  • Fashion
  • Game
  • Law
  • Career

Easyworknet © Copyright 2026, All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In